মালয়েশিয়া সফরে জামায়াত নেতা ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের মালয়েশিয়া সফরে গেছেন।

সোমবার (১০ নভেম্বর) রাতে তিনি বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানান।

ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘গত ৮ নভেম্বর আমি মালেশিয়ায় এসেছি। আগামী ১২ নভেম্বর দেশে ফিরবো।’

দলের সূত্র জানায়, মালয়েশিয়া সফরটি তাৎপর্যপূর্ণ। তবে রাজনৈতিক কোনও কারণের কথা স্বীকার করেননি ডা. তাহের।