১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ১৩ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে আটজন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে পাঁচজন মনোনয়ন পেয়েছেন।

জামায়াত থেকে মনোনীতরা হলেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার। এনসিপি থেকে মনোনীতরা হলেন, মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। এছাড়া জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমও ১১ দলীয় ঐক্য জোট থেকে মনোনীত হয়েছেন।