বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি সর্বত্র দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে এনেছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমির অভিযোগ করেন, গণভোটের রায় মেনে না নিয়ে বিএনপি পুনরায় কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা কায়েম করছে।
অতীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মানতে না চাইলেও পরবর্তী সময়ে যেমন মানতে হয়েছে, বিএনপি একইভাবে সংস্কার মানতেও বাধ্য হবে বলেও জানান তিনি।
এ সময় জাপান সফরে মাতারবাড়ী নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে জনগণের কাছে তা উন্মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন– দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।