কেমব্রিজে একক আলোচনা সভায় বক্তব্য রাখলেন নাহিদ ইসলাম 

যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটিতে কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির আয়োজনে একটি একক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এই বিশেষ আলোচনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির রাজনৈতিক অভিযাত্রা ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মূল বক্তব্য উপস্থাপন শেষে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।