জোটের চেয়ারম্যান ও চিফ কো-অর্ডিনেটর করা হয়েছে, গণফ্রন্টের চেয়ারম্যান মো. কাকির হোসেনকে।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাকির হোসেন বলেন, স্বাধীনতার ৪৭ বছরেও একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রদ্ধতি গঠিত না হওয়া সত্যিই দুঃখজনক। নির্বাচন নিয়ে বিশ্বাস-অবিশ্বাস এবং পরস্পরের প্রতি দোষারোপের সংস্কৃতি চলছে। যা এ দেশের জন্য অশনি সংকেত।
তিনি আরও বলেন, এই সংকট থেকে উত্তরণের পথই হচ্ছে দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা। যে নির্বাচন জনগণের সঠিক ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং সেই নির্বাচনই হবে ক্ষমতা হস্তান্তরের একটি স্বচ্ছ বিতর্কমুক্ত ও গ্রহণযোগ্য অবলম্বন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সুষ্ঠু নির্বাচনের কোনও বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-গণফ্রন্টের স্থায়ী কমিটর সদস্য কনিকা মাহফুজ আরা বেগম, মহাসচিব আহাম্মদ আলী শেখ, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব বিএম নাজমুল হক প্রমুখ।