ঐক্যফ্রন্টের নেতারা বলেন, একটি অগণতান্ত্রিক লুটেরা সরকার অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় রয়েছে। ৩০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোট হয়েছে ২৯ তারিখ রাতের অন্ধকারে। এই নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে আছে।
কর্মসূচিতে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী , ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, বিএনপির নেতা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সায় প্রমুখ।