বিবৃতিতে জাতীয় ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর আহ্বায়ক রহমান মান্না, বিকল্প ধারার একাংশের সভাপতি অধ্যাপক নূরুল আমিন বেপারী ও নগর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, ২০১৯ সালের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৩০ ডিসেম্বর ও ২৯ ডিসেম্বর পুলিশ ও প্রশাসনের সহায়তায় বর্তমান সরকার যে নজিরবিহীন ভোট ডাকাতি করে, তার বিরুদ্ধে সারা দেশের জনগণ আজ সোচ্চার।
প্রসঙ্গত, সোমবার দুপুরে রাজধানীর মৎস্যভবন এলাকায় ৩০ ডিসেম্বর কালো দিবস পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বামজোটের নেতারা। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে জোট নেতা সাইফুল হক, জোনায়েদ সাকিসহ অনেকে আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নেন।
জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে নেতারা বলেন, ‘আজ সরকারের মধ্যে একটা রাজনৈতিক ভীতি কাজ করছে, যের কারণে জনগণের কোনও সভা-সমাবেশ-মিছিল ও সব সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করছে।
জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সরকারের ‘অগণতান্ত্রিক আচরণে’র নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।