সংহতি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সাইফুল হকবাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘গার্মেন্টস মালিকরা করোনা দুর্যোগের কথা বলে সরকার থেকে বড় অঙ্কের প্রণোদনা সাহায্য নিয়েছেন; কিন্তু তার দ্বারা শ্রমিকেরা বিশেষ লাভবান হয়নি; বরং এই সময়কালে অমানবিকভাবে হাজার হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। অসংখ্য শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়নি। শ্রমিকেরা এসবের প্রতিবাদ করলে তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গাজীপুর ও ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিক আন্দোলনের বিপুল সংখ্যক সংগঠক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংহতি ও একাত্মতা প্রকাশ করতে এলে তিনি এসব কথা বলেন। ঢাকার সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সংহতি প্রকাশ সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা মো. আল আমিন ও মো. ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক আন্দোলনের সংগঠকেরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।