গণহত্যার জন্য পাকিস্তানকে বাঙালিদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। তিনি বলেন, পাকিস্তান যদি সত্যিকার অর্থে নিজেদেরকে একটি সভ্য জাতি হিসেবে দাবি করে, তবে পাকিস্তান সরকারের উচিত এ গণহত্যার দায় স্বীকার করে বাঙালি জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। বিশ্বে ক্ষমা চাওয়ার উদাহরণ বিরল নয়।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের গজারিয়ায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী ও পবিত্র শব-ই-বরাত এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে সাইফুদ্দীন এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকেই তৎকালীন পশ্চিম পাকিস্তানি শোষক শ্রেণি এদেশের মানুষের ওপর নির্বিচারে অত্যাচার, নিপীড়ন চালিয়েছে। তবে ১৯৭১ সালের ২৫শে মার্চের গণহত্যার ঘটনা বিশ্বের ইতিহাসে জঘন্যতম মানবিক বিপর্যয়ের উদাহরণ হয়ে আছে।