ভয়াবহ বিপদের আশঙ্কা জাকের পার্টির

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, ‘সামনে ভয়াবহ বিপদের সম্ভাবনা। উদ্ভূত যেকোনও পরিস্থিতি মোকাবিলায় জাকের পার্টি প্রস্তুত আছে। উপমহাদেশে অনাকাঙ্ক্ষিত কোনও যুদ্ধাবস্থা তৈরি হোক আমরা তা চাই না।’

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী জাকের মঞ্জিলে আয়োজিত এক সমাবেশে আমীর ফয়সল এ কথা বলেন।

তিনি বলেন, '৭১ এর মতো জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। দেশের অর্থনৈতিক ধারা শক্তিশালী করতে হবে। ভিতকে মজবুত করতে হবে।’