রাজপথের কার্যকর ঐক্য গড়ে তোলার আহ্বান বামজোটের

শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গণআন্দোলন ও  গণসংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একইসঙ্গে জোটের নেতারা আন্দোলন বিকশিত করতে সব বাম প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির রাজপথের কার্যকর ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এ দাবি জানান।

বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন— জোটের  কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান, আবদুল্লাহ কাফি রতন, মোশাররফ হোসেন নান্নু,মোশরেফা মিশু প্রমুখ।