পাটকল ও চিনিকল আবারও চালু করার দাবি

আধুনিকায়ন করে বন্ধ পাটকল ও চিনিকলগুলো আবারও চালু করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত শ্রমিক নেতাদের সঙ্গে জোটের নেতাদের বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন  ফয়েজ হোসেন, জহিরুল ইসলাম, আবু হাসান টিপু, হারুন অর রশীদ, আবদুল আলী, শামীম ঈমাম, আলিফ দেওয়ান,শামসুল আলম জুলফিকার, সুবল সরকার,  মোফাজ্জল হোসেন মোশতাক।

বাম জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বজলুর রশিদ ফিরোজ,আব্দুল্লাহ আল কাফি,  মানস নন্দী, অধ্যাপক আবদুস সাত্তার, বাচ্চু ভূঁইয়া,  মোশরেফা মিশু, হামিদুল হক, বিধান দাস,শহীদুল ইসলাম সবুজ প্রমুখ।