দলীয় কর্মসূচি পালনের জন্য তৈরি করা মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা সাকিব আনোয়ার। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।
সাকিব আনোয়ার জানান, শুক্রবার বিকাল ৩টায় ভাটারা (মাদানী এভিনিউ) ১০০ ফিট রাস্তায় "ব্যর্থ সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকার গঠনের দাবিতে" জনসভা আয়োজন করেছে নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তর। একই দিন সকালে জনসভার স্টেজ ভেঙে দেওয়া হয়েছে। এসময় স্টেজের কাজের তত্ত্বাবধানে থাকা নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আব্দুর রাজ্জাক ওপর চড়াও হন ভাটারা থানার অফিসার ইনচার্জ।’ আব্দুর রাজ্জাকের মাথায় আঘাত পেয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান সাকিব।
তিনি বলেন, ‘স্টেজের কাজে নিয়োজিত থাকা দলের অন্যান্য সদস্য এবং নাগরিক ঐক্য কেন্দ্রীয় কার্যালয়ের অফিস সহকারী আব্দুল মতিন কামরুলের গায়ে হাত তোলেন ভাটারা থানার পুলিশ সদস্যরা।’
এ প্রসঙ্গে জানতে চেয়ে ভাটারা থানার একাধিক দায়িত্বশীলকে ফোন করা হলেও কাউকে পাওয়া যায়নি।