২৮ মার্চ হরতাল সফলে বামনেতাদের প্রচারণা

আগামী ২৮ মার্চ দেশব্যাপী ডাকা আধাবেলা হরতাল সফল করতে রাজধানীতে প্রচারণা চালিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

বুধবার (১৬ মার্চ) রাজধানীর পুরানা পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মৌচাক এলাকায় এ প্রচারণা চালানো হয়।

মৌচাকে অনুষ্ঠিত পথসভায় জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন,  ‘১ কোটি নয়, প্রয়োজন ৮ কোটি মানুষের কাছে ন্যায্যমূল্যের কার্ড পৌঁছানো এবং সারা বছর তা অব্যাহত রাখা হবে।’

তিনি বলেন, ‘খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তদের একটি বড় অংশ বিপদে পড়েছে। তারা টিসিবির ট্রাকের পেছনেও দাঁড়াতে পারছে না।’20220316_164044

হরতালের সমর্থনে আজ প্রচারণায় অংশগ্রহণ করেন জোটের সমন্বয়ক সাইফুল হক,  বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের  সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেত্রী লুনা নূর, বাসদ-মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা মানস নন্দি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কামরুজ্জামান ফিরোজ, ওয়ার্কার্স পার্টি-মার্কসবাদীর বিধান দাস এবং মহানগর বাম জোট নেতা খালেকুজ্জামান লিপন, সেকেন্দার হায়াত, নবকুমার কর্মকার প্রমুখ।