শীতার্তদের মাঝে গণফোরামের শীতবস্ত্র বিতরণ

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সার্বিক নির্দেশনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে গণফোরাম। রাজধানীসহ বিভিন্ন জেলায় শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। সোমবার (১৬ জানুয়ারি) বিকাল ৫টায় গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য নেতাকর্মীদের হাতে কম্বল তুলে দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা হাসান, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু, সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা ও বিভিন্ন জেলার নেতারা।

বিকাল ৪টায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জয়পুরহাট জেলা গণফোরাম।