ঈদ শান্তি বয়ে আনুক: ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ‘মহান ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা। এই উৎসবের মর্মবাণী হলো মানুষের কল্যাণে নিজকে উৎসর্গ করা।’

শুভেচ্ছাপত্রে তারা উল্লেখ করেন, ঈদুল আজহা দেশবাসীর জন্য শান্তি সমৃদ্ধি বয়ে আনুক। এই ঈদ যাতে সকলে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে পালন করতে পারে তা কামনা করি।