দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল গণতন্ত্রী পার্টি ৩৫টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দলটির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজ এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।
গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ সেলিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টি ৩৫টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। স্ব স্ব এলাকার নির্বাচন কমিশনের অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার জন্য পার্টির পক্ষ থেকে আহ্বান জানানো হয়। জনগণের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গণতন্ত্রী পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধিত একটি রাজনৈতিক দল হলেও সম্প্রতি দলটি দুই ভাগে বিভক্ত হয়েছে। সে কারণে সম্প্রতি নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে সংলাপের জন্য আমন্ত্রণ জানালেও গণতন্ত্রী পার্টির একটি দলকেও চিঠি দেওয়া হয়নি। ফলে দলটির কোন অংশ নির্বাচন কমিশনের নিবন্ধিত, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
আরও পড়ুন- ১৪ দলের শরিক গণতন্ত্রী পার্টিতে পাল্টাপাল্টি বহিষ্কার