নিয়মতান্ত্রিক প্রতিবাদ অব্যাহত রাখবে এবি পার্টি

মানবাধিকার ও সুশাসন ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য মঙ্গলবার (১৬ জানুয়ারি) ‘গণশপথ’ অনুষ্ঠানের আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এতে গণতন্ত্র ধ্বংস করে দেশকে ‘এক পরিবারের রাজ্যে’ পরিণত করার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকারসহ দেশবাসীকে নতুন শপথে বলীয়ান হওয়ার আহ্বান জানানো হয়।

শপথে বলা হয়, আজ থেকে আমরা নতুন করে শপথ নিচ্ছি। সকল বাঁধা, ভয়-ভীতি ও জুলুম-শোষণের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ জারি রাখবো। এই ফাইভ পার্সেন্ট জালেমদের বিরুদ্ধে আমরা ৯৫ পার্সেন্ট মজলুম জনগণকে ঐক্যবদ্ধ করবো এবং নিয়মতান্ত্রিকভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবো।

এবি পার্টির আহ্বায়ক ও সরকারের সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে আজ বিকাল ৩টায় বিজয় নগরের বিজয়-৭১ চত্বরে এ গণশপথ অনুষ্ঠিত হয়। নির্বাচন বর্জনকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও এবি পার্টির নেতা-কর্মী ও সাধারণ জনগণ এই গণশপথে অংশ নেন।

এএফএম সোলায়মান চৌধুরী ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ যৌথভাবে উপস্থিত জনতাকে গণশপথ পাঠ করান।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু’র সঞ্চালনায় গণশপথ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। গণশপথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু, জাগপারসহ সভাপতি ও ১২ দলের সমন্বয়ক রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম

আহ্বায়ক বিএম নাজমূল হক ও এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।