‘কমপ্লিট শাটডাউনে’ বাম জোটের সমর্থন

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সিপিবি’র সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এক বিবৃতিতে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ এর ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছেন।

বিবৃতিতে ‘কর্মসূচি সফল করতে সারাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, নারীসহ সর্বস্তরের গণতন্ত্রকামি দেশপ্রেমিক জনগণের’ প্রতি আহ্বান জানিয়েছেন জোটের নেতারা।