এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুকে আটকের অভিযোগ

আমার বাংলাদেশের (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে তার দল।

মঙ্গলবার (৩০ জুলাই) এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল জানান, সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ তার এক নিকটাত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।

এরআগে মঞ্জুর খোঁজে তার বাসভবনে গোয়েন্দা পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে বলেও জানায় এবি পার্টি।

এদিকে মজিবুর রহমানের আটকের খবরে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।