উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যায় প্লাবিত জেলাগুলোকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
শনিবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ আহ্বান জানান।
তারা জানান উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যায় প্লাবিত জেলাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা করে বিপন্ন মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাশে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে সরকারসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
এ সময় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশের বিত্তবান মানুষসহ সবার প্রতি আহ্বান জানান।