জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির উদ্যোগে জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের স্মরণে জাতীয় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর তুরাগ থানার অন্তর্গত খায়েরটেক এলাকায় অবস্থিত কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে এ আয়োজন করা হয়।
যুবশক্তির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকে শুরু হওয়া মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিয়েছেন পাঁচ শতাধিক রোগী। চলবে রাত ৮টা পর্যন্ত। চিকিৎসাসেবার পাশাপাশি ফ্রি ওষুধও বিতরণ করা হয়। রোগীদের পরীক্ষা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আলট্রাসনোগ্রাম ও ইসিজিসহ অন্তত ১৫ ধরনের পরীক্ষা বিনামূল্যে করানোর সুযোগ পেয়েছেন সাধারণ মানুষ।
সংগঠনটি জানিয়েছে, এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে ডিমার্স কনসালটেন্সি অ্যান্ড রিসার্চ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব নিশাত আহমেদ, সংগঠক গোলাম মোস্তফা সুমন ও মাহতাব খান বাঁধন।