এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রায় নেতাকর্মীদের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে এনসিপির উদ্যোগে রাজধানীতে ‘আগ্রাসন বিরোধী’ যাত্রায় নেতাকর্মীদের ঢল নেমেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে শুরু হয়ে কাটাবন মোড়, নীলক্ষেত মোড় ও পলাশীর মোড় হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

ব্যতিক্রমী এ কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন।

আগ্রাসনবিরোধী যাত্রায় রাজধানীর প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা বিজয় দিবসের শুভেচ্ছা সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

এ সময় গণভোটে হ্যাঁ বলি, সংস্কারের সাথে চলি’, ‘মুক্তির মূল সনদ গণভোট-গণভোট’, ‘এক হাদির কিছু হলে- জ্বলবে আগুন ঘরে ঘরে’ এবং মুক্তিযুদ্ধের পক্ষে নানা স্লোগান দেন।