‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ জোট, 

ইসলামী আন্দোলনের অবস্থান জানা যাবে আজ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ জোটের আসন বণ্টন সম্পন্ন হলেও সেখানে অংশগ্রহণ করেনি অন্যতম শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনি সমঝোতা ও জোটে থাকা না-থাকা নিয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে চরমোনাই পীরের এই দলটি। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ২৫৩টি আসনের সমঝোতা ঘোষণা করে ১১ দলীয় জোট। ওই তালিকায় জামায়াতের জন্য ১৭৯টি, এনসিপির জন্য ৩০টি এবং অন্যান্য শরিকদের জন্য আসন বরাদ্দ থাকলেও ইসলামী আন্দোলনের জন্য কোনও আসন নির্দিষ্ট করার ঘোষণা আসেনি।