এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন?

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন, তার একটি তালিকা প্রকাশ করেছে দলটি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলের মিডিয়া সেল থেকে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

শীর্ষ নেতাদের ভোটকেন্দ্র ও সময়সূচি— 

নাহিদ ইসলাম (আহ্বায়ক, ঢাকা-১১): বাড্ডার বেরাইদ (ফকির খালি রোডের মাথা) এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। 

আখতার হোসেন (সদস্য সচিব, রংপুর-৪): নিজের মাকে সঙ্গে নিয়ে কাউনিয়ার ভায়েরহাট (টেপা মধুপুর) কেন্দ্রে ভোট দেবেন।   

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (মুখপাত্র): রাজধানীর নিউমার্কেটের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে সকাল ৯টায় ভোট দেবেন। 

হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক, কুমিল্লা-৪): সকাল ৯টায় রসুলপুর ইউনিয়নের গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। 

সারজিস আলম (উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক, পঞ্চগড়-১): সকালে ভোটগ্রহণের শুরুতে বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। 

সারোয়ার তুষার (যুগ্ম আহ্বায়ক, নরসিংদী-২): সকালে ঘোড়াশাল পাইলট স্কুল কেন্দ্রে ভোট দেবেন।    

আবদুল হান্নান মাসউদ (সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, নোয়াখালী-৬): সকাল ৮টায় বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।  

জাভেদ রাসিন (যুগ্ম আহ্বায়ক, ঢাকা-৯): সকাল সাড়ে ৮টায় ৭১ নম্বর ওয়ার্ডের মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।