তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে অভিনন্দন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠনো বিবৃতিতে তিনি বলেন, সরকার প্রধানের দায়িত্ব নিয়ে তারেক রহমান একটি গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দেবেন। এর মাধ্যমে জুলাই আন্দোলনের পটভূমিতে গণতান্ত্রিক উত্তরণ এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে। তাই নতুন সরকারকে আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, দ্রুত নতুন সরকার তার ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করবে এবং জরুরি ভিত্তিতে দেশের মানুষকে স্বস্তি দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। তিনি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং রোজার মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।