মহান স্বাধীনতা দিবস উদযাপনে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার (২৫ মার্চ) দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দিবসটির তাৎপর্য নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে ঢাকা মহানগরের সব ইউনিটের নেতারা অংশগ্রহণ করবেন।

পরদিন বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর সকাল সাড়ে ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হবে।

সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।