জাতীয় মুক্তি কাউন্সিলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুক্রবার

২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জনগণের হাতে ক্ষমতা: ১৮ দফা কর্মসূচি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। 

শুক্রবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম।

বক্তব্য রাখবেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমীর আব্বাস, বাঙলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় সদস্য মুঈনুদ্দীন আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার, জাতীয় মুক্তি কাউন্সিলের জাতীয় পরিষদ সদস্য বরকতউল্লাহ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ঢাকা অঞ্চলের সংগঠক রফিক আহমেদ ও জাতীয় মুক্তি কাউন্সিলের ঢাকা অঞ্চলের সংগঠক কাইয়ুম হোসেন।