বৃহস্পতিবার রাজধানীতে মিছিল করবে ছাত্রদল

সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ফার্মগেট পর্যন্ত মিছিল করবে ক্ষমতাসীন বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় ‘সহিংসতামুক্ত রাজনীতির প্রত্যয়ে সন্ত্রাস-সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ’ এই স্লোগানকে ধারণ করে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

বুধবার (১৮ নভেম্বর) ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, মিছিলে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেবেন।