ইসলামী ব্যাংক খুলনা ও যশোর জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র খুলনা ও যশোর জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের খুলনা জোনাল অফিসের কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ। যশোর জোন প্রধান মো. শফিউল আজমের সভাপতিত্বে সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনা জোন প্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী। 

সম্মেলনে জোন দুটির অধীনে শাখাগুলোর প্রধান, নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।