ইবিএলের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসি’র (ইবিএল) ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

রবিবার (১৪ জুন) অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন ইবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী। সভায় ব্যাংকের পরিচালক আনিস আহমেদ, সেলিনা আলী, গাজী মো. শাখাওয়াত হোসেন, কে.জে.এস. বানু, মোফাকখারুল ইসলাম খসরু, মাহ্রীন নাসির, মো. আবদুর রহিম, খন্দকার আতিক-ই-রব্বানী এফসিএ এবং মসিহ মালিক চৌধুরী এফসিএ, এফসিএস অংশগ্রহণ করেন।

এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ, কোম্পানি সেক্রেটারি মো. আবদুল্লাহ আল মামুন এফসিএস, এক্সটার্নাল অডিটর, করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক, স্বাধীন স্ক্রুটিনাইজার, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্ল্যাটফর্মে সভায় যুক্ত হন।

এজিএমে উপস্থাপিত সব এজেন্ডা শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন লাভ করে।

সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালে ইবিএলের স্থিতিশীল আর্থিক সাফল্য, শক্তিশালী করপোরেট সুশাসন এবং ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনে ধারাবাহিক অগ্রগতির জন্য পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার প্রশংসা করেন।

তারা বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং দেশীয় বাজারের বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংকের সামগ্রিক পারফরম্যান্স, ঘোষিত লভ্যাংশ এবং টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে ইবিএলের কৌশলগত উদ্যোগের প্রতিও সন্তোষ প্রকাশ করেন।