ভোক্তাদের দৈনন্দিন রান্নাকে আরও সহজ ও সুস্বাদু করে তুলতে একসঙ্গে পথচলা শুরু করেছে বাংলাদেশের দুই জনপ্রিয় ব্র্যান্ড ম্যাগি ও সিঙ্গার বাংলাদেশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নেসলে বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেভিক্রেমা ও সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে নেসলে বাংলাদেশের হেড অব কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং শাম্মি রুবায়েত কারিম, সিঙ্গার বাংলাদেশের হেড অব মার্কেটিং বেদৌরা ফারহানাসহ দুই কোম্পানির পক্ষ থেকে অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারত্বের মাধ্যমে ম্যাগি ও সিঙ্গার বাংলাদেশের মধ্যকার পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও দৃঢ় হবে; যা ভবিষ্যতে বাংলাদেশের ভোক্তাদের জন্য আরও বড়, নতুন ও আকর্ষণীয় উদ্যোগ নিয়ে আসার পথ তৈরি করবে।