এদিন নির্ধারিত ৯০ মিনিটের খেলার স্কোর লাইন ছিল ২-২।ফলে খেলা গড়ায় অতিরিক্ত মিনিটে। সেখানে কারবাহালের ১১৯ মিনিটের করা গোলে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।
এরফলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া করলো সেভিয়া। আর তৃতীয়বারের মতো শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ।
এই ম্যাচে প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছিল রিয়াল। একইভাবে ছিলেন না বেল ও টনি ক্রুস।
/এফআইআর/