শনিবার রিও অলিম্পিকে ৪x১০০ মিটার রিলেতে শেষ লেগে ব্যাটন হাতে নিয়ে সবার আগেই পৌঁছান জ্যামাইকান এই স্প্রিন্টার। এ নিয়ে বেইজিং, লন্ডন এবং রিওর তিন অলিস্পিকেই ট্রিপল-ট্রিপল পূরণ করলেন তিনি।
এই স্বর্ণ জিততে বোল্টের দল সার্বিকভাবে সময় নেয় ৩৭.২৭ সেকেন্ড। দৌড় শেষ করার পরই বোল্ট বলে ফেলেন, ‘এই নাও এখন আমি কিংবদন্তি।’
তিনি আরও যোগ করেন, 'আমি এখন নির্ভার। এটা হয়েই গেলো। আমি এখন অনেক আনন্দিত। বলতে গেলে নিজের ওপর আমি গর্বিত। অনেক চাপ কাজ করছিল। আমি একে মধুর সমাপ্তি হিসেবেই দেখছি।’
রিলেতে ৩৭.৬০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় জাপান। যুক্তরাষ্ট্র তৃতীয় হলেও অবৈধভাবে ব্যাটন পরিবর্তন করাতে ডিসকোয়ালিফাই হয়ে যাওয়াতে তৃতীয় হয়েছে কানাডা।
/এফআইআর/এফএস/