রক্ষণে লেস্টারের চ্যাম্পিয়ন্স লিগ রেকর্ড

খেলা শেষে মাঠ ছাড়ছেন লেস্টারের ফুটবলাররা



চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকে অভূতপূর্ব এক রেকর্ড গড়ল লেস্টার সিটি। ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা কোপেনহেগেনের মাঠে গোলশূন্য ড্র করে টানা চার ম্যাচ কোনো গোল হজম না করার কীর্তি গড়েছে। একই সঙ্গে শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা আরও বাড়িয়ে রাখল লেস্টার।












































ডেনিশ চ্যাম্পিয়নদের সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম চার ম্যাচে রক্ষণদুর্গ অভেদ্য রাখল ইংলিশ দলটি। শুধুমাত্র পার্মা ১৯৯৭-০৮ ও মালাগা ২০১২-১৩ মৌসুমে তাদের প্রথম তিন ম্যাচ কোনো গোল হজম করেনি। এবার তাদের রেকর্ড কেড়ে নিল ক্লাউদিও রানিয়েরির শিষ্যরা।
/এফএইচএম/