রোমাঞ্চকর এ লড়াই দেখার সৌভাগ্য হয়েছে মাত্র ১ হাজার জনের। কারণ রুদ্ধদ্বার স্টেডিয়ামে হয়েছে রিয়াল-লেগিয়ার লড়াই। বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে আগের ম্যাচে দর্শক নিয়ে গ-গোল হওয়ায় উয়েফা এ স্টেডিয়ামে নিষেধাজ্ঞা আরোপ করে। প্রায় দর্শকশূন্য গ্যালারির সামনে শুরুতেই গোল উদযাপন করার সুযোগ পান বেল। এ প্রতিযোগিতায় লেগিয়ার বিপক্ষে আগের ৭ ম্যাচেই জয়ী রিয়াল এদিন ৩৫ মিনিটে ২-০ গোলে এগিয়ে ছিল। প্রথম মিনিটেই বেলের দুর্দান্ত গোল, এরপর করিম বেনজেমা ব্যবধান দ্বিগুণ করেন। কিন্তু স্বাগতিকরা ভাদিস ওজিজা-ওফো ও রাদোভিচের নৈপুণ্যে ২-২ গোলে ম্যাচে ফেরে। তবে থাইবত মোলিন রিয়ালকে বড় ধাক্কা দেন ৮৩ মিনিটের গোলে। ৩-২ গোলে হারের লজ্জা থেকে শেষ পর্যন্ত রিয়াল রেহাই পায় ২ মিনিট পর। মাতেও কোভাচিচ দারুণ এক গোলে চ্যাম্পিয়নরা অন্তত এক পয়েন্ট অর্জন করে।
এ ড্রয়ে চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে নামতে হয়েছে রিয়ালকে। স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপে তাদের ওপরে বরুশিয়া ডর্টমুন্ড। দুই পয়েন্টের ব্যবধানে শীর্ষে জার্মান দলটি।
/এফএইচএম/