চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে অলক কাপালির অপরাজিত ২০০ ও ইমতিয়াজ হোসেনের ১৩৪ রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ৫৫৫ রান তুলে ইনিংস ঘোষণা করে সিলেট। অপরাজিত ডবল সেঞ্চুরি করে ম্যাচসেরা নির্বাচিত হন সিলেটের অধিনায়ক অলক কাপালি।
চট্টগ্রামের বোলারদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন ইফতেখার সাজ্জাদ।
জবাবে চট্টগ্রাম ৩২০ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৯৯ রান করেছেন নাফিস ইকবাল। এ ছাড়া ইয়াসির আলী ৬০, মোহাম্মদ সাইফুদ্দিন ৫৯ ও ইফতেখার সাজ্জাদ ৪২ রানের ইনিংস খেলেছেন।
সিলেটের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহী।
সিলেট ২৩৫ রানে এগিয়ে থেকে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে তারা। ফলে চট্টগ্রামের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০১ রানের। দ্বিতীয় ইনিংসে সিলেটের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন রুমান আহমেদ।
চট্টগ্রামের বোলারদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন ইফতেখার সাজ্জাদ।
৪০১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত সময় ফুরিয়ে গেলে ম্যাচটি ড্র হয়। শেষ পর্যন্ত ৮৮ ওভারে ৭ উইকেট হারিয়ে চট্টগ্রাম ২৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন সাজ্জাদ হক। এছাড়া ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিন খেলেছেন ৪১ রানের ইনিংস।
বল হাতে সিলেটের রাহাতুল ফেরদৌস ৩টি উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন আবু জায়েদ। ১টি করে উইকেট নিয়েছেন ইমরান আলী ও অলক কাপালি।
/আরআই/এফআইআর/