বিশ্বরেকর্ড গড়ে জিতলো সাকিবের দল কলকাতা

বিশ্বরেকর্ড গড়ে জিতলো সাকিবের কলকাতাইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড গড়ে জিতলো সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বিনা উইকেটে গুজরাট লায়ন্সকে হারিয়েছে কেকেআর। অবশ্য এদিন ভারতে পৌঁছালেও স্কোয়াডে ছিলেন না সাকিব।

কেকেআরকে জেতাতে বিধ্বংসী ইনিংস খেলেন ক্রিস লিন। সঙ্গে আগ্রাসী ছিলেন অধিনায়ক গৌতম গম্ভীরও। ৪১ বলে ৯৩ রানে টিকে থেকে জয় নিশ্চিত করেন লিন। যেখানে ছিল ৬ চার ও ৮টি ছয়। ৪৮ বলে ৭৬ রানে অপরাজিত ছিলেন গৌতম গম্ভীর। যেখানে ছিল শুধু ১২টি চার। দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৪.৫ ওভারে ১০ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় কলকাতার। টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ডের সঙ্গে সঙ্গে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের জুটিও গড়েছেন এই দুই ক্রিকেটার।

এর আগে টস হেরে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৮৩ রানের পুঁজি গড়ে সুরেশ রায়নার দল গুজরাট লায়ন্স। সর্বোচ্চ ৬৮ রানে অপরাজিত থাকেন রায়না। ৪৭ রান করেন দিনেশ কার্তিক।

/এফআইআর/