অথচ এই দলই রবিবার গুটিয়ে গিয়েছিল ৬৭ রানে! তাই ঘরের মাঠে খেলতে দুটি পরিবর্তন এনেছিল। ফিরেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও জয়ন্ত যাদব। শুরুতে টস জিতে সানরাইজার্সকেই ব্যাটিংয়ে পাঠায় দিল্লি। যেখানে যুবরাজের শেষ দিকে জ্বলে ওঠা ইনিংসে ৩ উইকেটে ১৮৫ রান তুলে হায়দরাবাদ। ৪১ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন যুবরাজ সিং। এছাড়া অধিনায়ক ও ওপেনার ওয়ার্নার ৩০ রান করেন।
দিল্লির পক্ষে দুটি উইকেট নেন শামি। জবাবে দিল্লি খেলতে নামলে রানের চাকা সচল থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। যদিও প্রত্যেকেই ব্যাট হাতে ছিলেন আগ্রাসী। সেই ভূমিকাতেই জয়ের ভিত গড়ে। উল্লেখযোগ্য ইনিংসে করুন নায়ের ৩৯, পান্ত ৩৪, আইয়ার ৩৩ রান করে ফেরেন। তবে শেষ দিকে কোরে অ্যান্ডারসন ঝড়ো গতিতে খেলতে থাকলে ১৯.১ ওভারেই জয় নিশ্চিত হয় টুর্নামেন্টে ধুঁকতে থাকা দিল্লির। অ্যান্ডারসন ২৪ বলে ৪১ রানে ছিলেন অপরাজিত। এছাড়া ক্রিস মরিস ১৫ রানে সঙ্গ দিয়েছেন অ্যান্ডারসনকে।
হায়দারাবাদের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন মোহাম্মদ সিরাজ।
/এফআইআর/