সব খানেই আলোচনা হচ্ছে নেইমারের দল বদল নিয়ে। যাতে হয়তো ব্যয় হতে পারে ২২২ মিলিয়ন ইউরো! সেই দল বদল নিয়েই নেইমারকে স্বার্থপর হতে বললেন আলভেস, ‘আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি, এসব ক্ষেত্রে স্বার্থপরই হওয়া উচিত। কারণ যখন আপনি ফল দিতে ব্যর্থ হবেন, তখন ক্লাব কিন্তু আপনাকে নিয়ে ভাববে না।’
দল ছাড়ার ক্ষেত্রে নিজের প্রসঙ্গ টানেন আলভেস। নিজেকে সাহসী উল্লেখ করেই তিনি বললেন, ‘সিদ্ধান্ত আসলে সাহসীরাই নেয়। আমি যেমন বার্সা আর জুভেন্টাস ছেড়েছিলাম। ওর যদি উন্নতি করতেই হয়, তাহলে তার এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি আমার বন্ধুকে সব সময়ই খুশি দেখতে চাই।’তবে সেক্ষেত্রে নিজেকে জড়াতে চান না আলভেস, ‘আশা করি নেইমার যাতে পিএসজিতে চুক্তি করে। তবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে চাই না।’
/এফআইআর/