একই কারণে আরও চার ক্রিকেটার নিষিদ্ধ হয়েছিলেন। এরা হলেন- পেসার মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নওয়াজ, শাহজায়েব হাসান ও নাসির জামশেদ। তবে এদের মাঝে গুরুতর অপরাধের প্রমাণ মেলায় শারজিল ও লতিফকে আজীবন নিষেধাজ্ঞার সিদ্ধান্তে অটল রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ নিয়ে পিসিবির আইন বিষয়ক উপদেষ্টা তাফাজ্জুল রিজভি বলেন, ‘ট্রাইব্যুনালের কাছে আমরা ওই দুজনের আজীবনের নিষেধাজ্ঞা চেয়েছি। সেজন্য যথেষ্ট প্রমাণও দিয়েছি।’
শারজিল ও খালিদ লতিফকে নিয়ে এই মাসের শেষ দিকেই রায় দেওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে লাহোর হাইকোর্টের সাবেক একজন বিচারপতিকে ট্রাইব্যুনালের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
/এফআইআর/