শনিবার কাউন্টিতে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ডারহ্যামের বিপক্ষে চাবুকের মতোই ব্যাট চালিয়ে খেলেছেন হ্যালস। কিছুদিন আগে রয়্যাল লন্ডন কাপেও দলের হয়ে ছিলেন বিধ্বংসী রূপে। অপরাজিত ছিলেন ১৮৭ রানে। একই ধাঁচে খেলেন টি-টোয়েন্টি টুর্নামেন্টেও। ৯৫ রানের ইনিংসে মারেন ৯টি চার আর ৯টি ছয়। তবে তাকে এই রানেই উইকেটরক্ষকের গ্লাভসবন্দী করেন জেমস ওয়েগেল। ভারসাম্য না থাকায় বল সরাসরি উঁচুতে উঠে জমা পড়ে উইকেটরক্ষকের হাতে।
বিশ্বরেকর্ডের অত কাছে গিয়েও শেষ পর্যন্ত আত্মসমর্পণ। অবশ্য এই রেকর্ডের খবর নিজেও জানতেন হ্যালস। তাই প্রতিক্রিয়া জানাতে গেলে নির্লিপ্ত উত্তর আসে তার মুখ থেকে,‘আমি জানতাম যে টি-টোয়েন্টিতে দ্রুতগতির সেঞ্চুরির সুযোগ একটা ছিল। এ ধরনের সুযোগ বার বার হয়তো আসে না। টেন্ট ব্রিজে খেলাটা আমার কাছে স্বর্গের মতো। তবে একটা সুযোগ যে ছিল সেটা জানতাম।’
ডারহাম ৭ উইকেটে ১৮৩ রান করলেও হ্যালসের ঝড়ো ইনিংসে ১৩.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নটিংহ্যামশায়ার।
/এফআইআর/