হ্যান্ডসকম্বকে ফিরিয়ে জুটি ভাঙলো বাংলাদেশ

দুর্ভাগ্যের শিকার হয়ে রান আউট হ্যান্ডসকম্ব। ছবি- টুইটারবৃষ্টি শেষে তৃতীয় দিনের খেলা অবশেষে শুরু হয়েছে। দুপুর সোয়া একটায় শুরু হওয়া এই ম্যাচে বড় লক্ষ্যের দিকেই যাচ্ছিল অস্ট্রেলিয়া। হ্যান্ডসকম্ব ও ওয়ার্নার জুটি ভোগাচ্ছিল শুরু থেকে। শেষ পর্যন্ত দলীয় ২৫০ রানে থামে ১৫২ রানের ভয়ঙ্কর এই জুটি। রান আউট হয়ে ফিরে যান হ্যান্ডসকম্ব। বিদায় নেওয়ার আগে ১৪৪ বলে ৮২ রানে ফেরেন এই তারকা। যেখানে ছিল ৬টি চার। অবশ্য সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার ওয়ার্নার। টানা দুই টেস্টেই শতকের দেখা পেলেন বাঁহাতি ব্যাটসম্যান।
অসিদের সংগ্রহ ২৬৩ রান। ওয়ার্নার ব্যাট করছেন ১০৫ রানে। তাকে সঙ্গ দেওয়া ম্যাক্সওয়েল ব্যাট করছেন ৭ রানে। অসিরা এখনও পিছিয়ে ৪২ রানে।
এর আগে অবশ্য বৃষ্টির বাগড়ায় তৃতীয় দিনের প্রথম সেশন কোনও খেলাই ছাড়া শেষ হয়ে। ফলে আজ ৬৭ ওভার কমপক্ষে খেলা হবে। বুধবার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে ছিল ৮০ রানে। দ্বিতীয় দিনের পুরোটা সময়ই হতাশায় কেটেছে স্বাগতিকদের। পুরোদিনে ৬৪ ওভার বোলিং করে বাংলাদেশের বোলারদের সাফল্য ছিল দুই উইকেট। অতিথিদের দলের স্মিথ-ওয়ার্নার-হ্যান্ডসকম্ব মিলে স্বাগতিক বোলারদের বেশ করেই চেপে ধরেন। এই তিন ব্যাটসম্যানদের প্রচেষ্টাতে অতিথিরা দুই উইকেট হারিয়ে দ্বিতীয় দিনে সংগ্রহ করে ২২৫ রান।