ম্যাচে উচ্চতা নিয়ে আগে থেকেই ভয় ছিল মেসিদের। এ নিয়ে আর্জেন্টাইন তারকা জানালেন, ‘এখানে সব সময় খেলতে আসার একটা ভয় থাকে। ভাগ্যক্রমে আমরা ভালোভাবেই কাটিয়ে উঠেছি। একই সঙ্গে ভালো খেলতেও পেরেছি।’
খেলা শুরুর আগে অনেক সমীকরণ নিয়ে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলে ছিল ষষ্ঠ স্থানে। অথচ খেলা শুরুর ৩৮ সেকেন্ডে মনে হচ্ছিল আর্জেন্টিনার জাল কাঁপিয়ে প্লে অফে খেলার আশাতেও জল ঢেলে দিয়েছে ইকুয়েডর। যদিও সেময় শান্ত ও ধীর স্থির ছিল আর্জেন্টাইনরা, ‘আমরা শান্ত ছিলাম। পরে গোলের দেখা পেয়েছি, আর এটাই ছিল গুরুত্বপূর্ণ। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা লক্ষ্য পূরণ করতে পেরেছি।’