ম্যাচের আগে ইন্ডিয়া টুডের সাংবাদিক বাজিকরের ছদ্মবেশে এই স্টিং অপারেশন চালান। স্টিং অপারেশনে ক্যামেরার সামনে পান্ডুরাংকে ছদ্মবেশী বাজিকরের চাহিদা অনুযায়ী পিচের বিকৃতি ঘটানোর দাবি করতে দেখা যায়।
এই ঘটনা প্রকাশ্যে আসার পরই কড়া পদক্ষেপ নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ ব্যাপারে ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না জানান, ‘সালগাওকরকে বহিষ্কার করা হয়েছে। এই স্টেডিয়ামেও তার প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই তদন্ত শেষ না হয়, ততদিন এমনটি বজায় থাকবে।’
তাজ্জব হওয়ার মতো বিষয় হলো সালগাওকর স্টিং অপারেশনকারী সাংবাদিককে নিয়ে যে পিচে খেলা হবে সেই পিচ পর্যন্তও নিয়ে যান। অবশ্য বিতর্কে এবারই জড়াননি সালগাওকর। এ বছরের শুরুতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টে বাজে পিচের কারণে আইসিসির কাছ কথা শুনতে হয় বিসিসিআইকে। যেখানে পুনের পিচকে বাজেভাবেই উল্লেখ করা হয় আইসিসির রিপোর্টে।