ম্যাচের প্রথম সুযোগটা পেয়েছিল রিয়াল। ৩ মিনিটে মার্সেলোর ক্রস ডানপ্রান্ত থেকে ক্রিস্তিয়ানো রোনালদো এগিয়ে দেন ইসকোকে। ২৫ গজ দূর থেকে নেওয়া তার শট গোলপোস্টের মাঝখানে দাঁড়ানো হুগো লরিস সহজে আটকে দেন। এরপর ২৩ মিনিটে আসে দ্বিতীয় সুযোগ। স্বাগতিকদের ডি-বক্সে ঢুকে গোলমুখে শট নিতে গিয়েও ভারটনঘেনের কারণে পারেননি রোনালদো। এই সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশা প্রকাশ করেন রিয়াল কোচ জিদান, ‘যখন আপনি দুটি সুযোগই পাবেন, তাতে উচিত গোল করা। অথচ আমরা সেগুলো কিছুই করতে পারিনি।’
হতাশা থাকলেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন জিদান। তার মতে, ‘আমি নিশ্চিত যে ছেলেরা ঘুরে দাঁড়াবে। হেরে গেছি কিন্তু মৌসুমটা অনেক লম্বা। প্রতিপক্ষকে আমরা ধন্যবাদই জানাই। তবে আমরা সবাই হতাশ হয়েছি।’