শুরুতে খেলতে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করে দুই ওপেনার লুক রনকি ও সৌম্য সরকার। শুরুতেই আগ্রাসী ছিলেন কিউই তারকা রনকি। ২০ বলে তুলে ফেলেন ৪০ রান। ৪টি চার ও ৩টি ছক্কায় ব্যাট করছিলেন। হুমকি হয়ে দাঁড়ানো এই ব্যাটসম্যানকে ষষ্ঠ ওভারে আলোক কাপালির তালুবন্দী করান মোহাম্মদ নবি। সৌম্য ব্যাট করছেন ২১ রানে।
এবার চিটাগংয়ের আইকন হিসেবে খেলছেন সৌম্য। তামিম খেলছেন কুমিল্লায়। চোটের কারণে আজকের ম্যাচেও নামছেন না তিনি। চিটাগংয়ের সংগ্রহ ৬ ওভারে ১ উইকেটে সংগ্রহ ৬৩ রান।