শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্টে দেখা গেছে তেমনটাই। প্রথম দিন মুরালি বিজয়ের সুইপ শটে বল গিয়ে লাগে শর্ট লেগে থাকা সাদিরা সামারাবিক্রমার হেলমেট গ্রিলে। ওই মুহূর্তে লঙ্কান এই ক্রিকেটার সুস্থ থাকলেও পরের ওভারে আম্পায়ার নাইজেল লং গিয়ে কথা বলেন সামারাবিক্রমার সঙ্গে। তাৎক্ষণিকভাবে ফিল্ডে থাকা লঙ্কান ফিজিওকে ডেকে পাঠান তখন। তার সঙ্গে দীর্ঘ আলাপ শেষে সামারাবিক্রমাকে মাঠের বাইরে থাকার নির্দেশ দেন লং।
এমনটি করার পেছনে নির্দেশ ছিল আইসিসির- আইসিসির এক মুখপাত্র এ প্রসঙ্গে জানান, ‘আম্পায়ারদের নির্দেশ দেওয়া হয়েছে, এরকম সময় যাতে তারা সতর্ক থাকেন। একই সঙ্গে ভেন্যুতে থাকা চিকিৎসকদের সঙ্গে আলাপ করার কথাও বলা হয়েছে। আইসিসির পক্ষ থেকে আন্তর্জাতিক ম্যাচে ভেন্যুতে চিকিৎসা সুবিধা রাখার কথাও বলা হয়েছে।’
আইসিসির এমন পদক্ষেপের পেছনে কাজ করেছে অস্ট্রেলীয় ব্যাটসম্যান ফিলিপ হিউজের মর্মান্তিক মৃত্যু। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শন অ্যাবটের বাউন্সারে আঘাত পাওয়ার তিনদিন পর মারা যান এই ক্রিকেটার। যেই মৃত্যু নাড়িয়ে দিয়েছিল পুরো ক্রিকেট বিশ্বকে। এরপর থেকেই হেলমেটে বাড়তি সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়। তারপরেও আচমকা ঘটনায় সদা প্রস্তুত থাকতে সতর্ক পদক্ষেপ নিয়েছে আইসিসি। সেই সতর্ক পদেক্ষেপেই দিনের বাকি অংশ সামারাবিক্রমাকে বিশ্রামে রাখার নির্দেশ দেন চিকিৎসকরা। সিটি স্ক্যান শেষে তার মাঝে সেই আঘাতের রেশ থাকায় এমনটি করা হয়। তবে তৃতীয় দিন তার খেলতে কোনও বাধা নেই।- ক্রিকবাজ।