এর আগে তিন ড্র সঙ্গী ছিল ম্যানইউর। তাই ড্রয়ের বৃত্ত থেকে ফিরতে মরিয়া ছিলেন ম্যানইউ কোচ হোসে মরিনহো। প্রতিপক্ষের নখদন্তহীন আক্রমণই সেই বৃত্ত ভাঙতে সহায়তা করেছে জায়ান্টদের। যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে মার্শাল ও ৮১ লিনগার্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। এই মৌসুমে এ নিয়ে ১০টি গোল করলেন লিনগার্ড।
চোটের কারণে লুকাকু ছিলেন না। একই সঙ্গে ইব্রাহিমোভিচও রয়েছেন হাঁটুর চোটে। এমন অবস্থাতেও এভারটন ছিল নখদন্তহীন। আর ম্যানচেস্টার ইউনাইটেড ছিল আগ্রাসী।
অবশেষে জয়ের মুখ দেখায় চেলসিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানইউ। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট। ২১ ম্যাচে চেলসি ৪৫ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।