গাজী গ্রুপের প্রথম জয়, শেষ বলে জিতেছে প্রাইম দোলেশ্বর

গাজী গ্রুপের হয়ে ম্যাচসেরা হন অনিকঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। নবাগত শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ২০ রানে হারিয়েছে গাজী গ্রুপ। অপর ম্যাচে খেলাঘরকে ১ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

শুরুতে টস হেরে ব্যাট করে ৬ উইকেটে ২৭৯ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বের। উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী অনিক বড় ভিত্তির রচয়িতা। ১১৮ বলে করেন ৯০ রান। যদিও নড়বড়ে নব্বইয়ের শিকার হয়ে এই স্কোরেই ফিরতে হয় তাকে। অনিকের ইনিংসে ছিল ৬টি চার ও দুটি ছয়। এছাড়া শেষ দিকে ঝড়ো ইনিংস খেলেন ভাটিয়া। ৩৪ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন ভারতীয় ব্যাটসম্যান।  শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন।

জবাবে শাইনপুকুরের টপ অর্ডারও জবাব দেয় সমাল তালে। কিন্তু ইনিংসগুলো লম্বা হতে দেয়নি গাজী গ্রুপের বোলাররা। রুবেল আহমেদ ও নাইম হাসানের বোলিং তোপে ২৫৯ রানে গুটিয়ে গেছে দলটি। ওপেনার সাদমান ইসলাম ৪০, সাব্বির হোসেন ৫৫, তৌহিদ হৃদয় ৫১ ও উদয় কল ৫৯ রান করে বিদায় নেন।

৩টি করে উইকেট নেন নাঈম হাসান ও রুবেল আহমেদ। দুটি নেন আবু হায়দার। ম্যাচসেরা হন অনিক।

অপর দিকে প্রাইম দোলেশ্বরের খেলায় ছিল রোমাঞ্চ। ৭ উইকেটে ১৯৯ রানে ইনিংস শেষ করা খেলাঘর এক পর্যায়ে জয়ের কাছেই ছিল। ১৯৭ রানে ৯ উইকেট তুলে নেয় প্রাইম দোলেশ্বরের। কিন্তু শেষ বলে এক রান নিয়েই জয় নিশ্চিত করে দলটি। তখন ক্রিজে ছিলেন মানিক খান ও নাসুম আহমেদ।

ম্যাচসেরা হন ৩৭ রানে ৪ উইকেট নেওয়া প্রাইম দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা।